কুষ্টিয়া সদর-৩ আসনে নির্বাচনী প্রচারণায় ভিন্নমাত্রা যোগ হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে ভাঙা কিন্তু মিষ্টি বাংলায় ভোট চাইছেন তাঁর চীনা স্ত্রী ওয়াং লিনা। ভিনদেশি বধুর এই ব্যতিক্রমী প্রচারণা এখন শহর ও গ্রামজুড়ে আলোচনায় পরিণত হয়েছে এবং সবার নজরও কেড়েছে ।
সালোয়ার কামিজ পরা, মাথায় হিজাব জড়ানো ওয়াং লিনাকে প্রথম দেখায় একজন বাঙালি গৃহবধূ বলেই মনে হলেও তাঁর প্রচারণা ভোটারদের আকৃষ্ট করছে। মাইক্রোফোন হাতে কিংবা নারী ভোটারদের কাছে গিয়ে সরাসরি ভোট চাইছেন তিনি। ভাঙা ভাঙা বাংলায় ‘ধানের শীষে ভোট দেন’-এই আহŸান শুনে অনেক ভোটার বিস্মিত হলেও তাঁর সাবলীল ভঙ্গি ভোটারদের মাঝে কৌত‚হল ও আনন্দে রুপ নিচ্ছে।
স্থানীয় নারীদের সঙ্গে সহজেই মিশে যাচ্ছেন ওয়াং লিনা। প্রচারণার সময় তিনি বলেন, আমার হাজব্যান্ড বুয়েট ইঞ্জিনিয়ার, ভালো মানুষ। ইনশাল্লাহ ভালো দিন আসছে। সবাই আমার হাজব্যান্ড জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দেন। তাঁর কথা শেষ হতেই উপস্থিত নারী ভোটারদের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। কেউ সেলফি তুলছেন, কেউবা হাত মিলিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে তাঁকে ‘বিদেশি ভাবি’ বলেও সম্বোধন করছেন।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-৩ সদর আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের প্রধান প্রতিদ্ব›দ্বী হিসেবে মাঠে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। দুই প্রার্থীর প্রচারণায় ভোটের মাঠ যখন বেশ সরগরম, তখন ওয়াং লিনার সরাসরি অংশগ্রহণ বিএনপি শিবিরে নতুন উদ্দীপক হিসেবে কাজ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
ভাষার সীমাবদ্ধতা সত্তে¡ও ওয়াং লিনার বাচনভঙ্গি ও আচরণ ভোটারদের মন কাড়ছেন বলে জানাচ্ছেন স্থানীয়রা। তাঁদের মতে, ভাষার ব্যবধান মানুষের সঙ্গে মানুষের সংযোগে বাধা হয়ে দাঁড়ায় না-কুষ্টিয়ার ভোটের মাঠে তারই একটি উদাহরণ তৈরি হয়েছে।